• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিবগঞ্জে জিনিয়াস একাডেমিতে অভিভাবক সমাবেশ

রিপোর্টার নাম: / ২০০ জন দেখেছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

রতন রায় (বগুড়া) থেকে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অবস্থিত দি জিনিয়াস একাডেমি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন ​স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মতিন মন্টু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন ফটু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ​মাওলানা আমিনুল ইসলাম, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন তালুকদার,সাধারণ সম্পাদক ​রোকন উদৌলা রুবেল। এসময় উপস্থিত ছিলেন মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সারোয়ার জাহান সরদার রাজু, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোকলেছুর রহমান ধলু , অভিভাবক সদস্য সাংবাদিক লিটন,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি রতন কুমার রায়, প্রগতি কল্যাণ সংসার সভাপতি ও সাংবাদিক রশিদুর রহমান রানা প্রমূখ। সমাবেশ শেষে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ