• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মিথ্যা মামলার প্রতিবাদ: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি

রিপোর্টার নাম: / ১১ জন দেখেছে
আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সাংবাদিক আনিছুরজ্জামান খোকনের বিরুদ্ধে দায়ের করা কথিত
মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা প্রেস
ক্লাবের নেতৃবৃন্দ। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনাকে “ন্যাক্কারজনক” আখ্যা
দিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
গ্রহণের দাবি জানানো হয়েছে।
জানা যায়, সাংবাদিক আনিছুরজ্জামান খোকন (পিতা: আব্দুল করিম), মুসলিমের
টেক চানপাড়া, পোস্ট: উজানপুর, থানা: উত্তরখান, জেলা: ঢাকা-১২৩০ এলাকায়
তার ক্রয়কৃত প্লটের ১০ (দশ) ফুট রাস্তা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা সৃষ্টি
হয়। অভিযোগ উঠেছে, এ বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অহেতুক ও
ভিত্তিহীন মামলা গ্রহণ করেছে থানা পুলিশ। এক যৌথ বিবৃতিতে ঢাকা প্রেস
ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
“সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং
গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।”বিবৃতিদাতারা হলেন— আলহাজ্ব মোঃ তৈয়বুর
রহমান (ভাইস-চেয়ারম্যান, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন ও চেয়ারম্যান,
হৃদয় গ্রুপ), ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া (চেয়ারম্যান, বাংলাদেশ
ন্যাশনাল নিউজ ক্লাব), বিচারপতি ছিদ্দিকুর রহমান (আইন বিভাগ), বহুভাষাবিদ
প্রফেসর মোঃ মাসুদ এ খান (চেয়ারম্যান, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন), শেখ
আয়ুব আলী (ডিপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়), কাজী হায়াৎ (সভাপতি,
চলচ্চিত্র পরিচালক সমিতি), মোঃ মনোয়ার হোসেন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক
বাংলার ডাক), জাতীয় ফুটবলার মোঃ কাউসার হামীদ, অধ্যাপক ডা. হরিদাশ
বিশ্বাস (সাবেক বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন, বঙ্গবন্ধু মেডিকেল
বিশ্ববিদ্যালয়), ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি তালুকদার রুমী (নির্বাহী
সম্পাদক, দৈনিক পাজ্ঞেরী), সহ-সভাপতি মোঃ জসিমউদ্দিন (প্রকাশক ও সম্পাদক,
দৈনিক আমার বার্তা), মোঃ মোস্তাফিজুর রহমান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক
ফলাফল), ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমার
প্রণের বাংলাদেশ), মোঃ মিয়াজী সেলিম আহম্মেদ (নির্বাহী সম্পাদক, দৈনিক
আমাদের কণ্ঠ), মোঃ ওমর জালাল (প্রকাশক ও সম্পাদক, দৈনিক গণজাগরণ ও দৈনিক
পেজেন্ট টাইম), মোঃ শাহীন আল মামুন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দেশ সংবাদ;
ব্যবস্থাপনা পরিচালক, সিএনএন বাংলা টিভি), এস এম হানিফ মিয়া (চেয়ারম্যান,
ক্রাইম রিপোর্টার সোসাইটি; সম্পাদক, দৈনিক অবদান), এম এইচ মোতালেব খান
(প্রকাশক ও সম্পাদক, দৈনিক মাতৃছায়া), খান সেলিম রহমান (প্রকাশক ও
সম্পাদক, দৈনিক মাতৃজগত), এ মান্নান (সম্পাদক, দৈনিক নতুন বাজার),মুন্সী
জামিল উদ্দীন বাবু (প্রধান সম্পাদক, দৈনিক বাংলার দূত), টিকে আজাদ
(প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রতিক্ষণ), মোঃ জসিমউদ্দীন কিশোর (প্রকাশক ও
সম্পাদক, দৈনিক মেহেদী), এম আই ফারুক আহম্মেদ (সম্পাদক, দৈনিক কালের
খবর), মোঃ ফজলুল হক (প্রকাশক ও সম্পাদক, অপরাধ তথ্যচিত্র), মোঃ আবু হাসান
(প্রকাশক ও সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন), তাজুল ইসলাম তালুকদার
হিরু (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দুর্নীতি প্রতিদিন), এস এম দুলাল
(নির্বাহী সম্পাদক, দৈনিক বর্তমান খবর), মোঃ রেজাউল করিম (প্রকাশক ও
সম্পাদক, দৈনিক মাতৃভূমির খবর), মোঃ রফিকুল ইসলাম (প্রকাশক ও সম্পাদক,
দৈনিক আধুনিক বাংলা), রিপন তরফদার (সম্পাদক, দৈনিক মনিং ভয়েজ), মোঃ
আব্দুল আজিজ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রাইম), মোঃ রফিকুল
ইসলাম(পরিচালক এস টিভি বাংলা),মোঃ কামাল কবির (যুগ্ম-সাধারণ সম্পাদক;
প্রকাশক ও সম্পাদক, দৈনিক বর্তমান খবর), এ কিউ বুলবুল (স্টাফ রিপোর্টার,
বিটিভি; দৈনিক অবজারভার), নুরুন নাহার সীমা (প্রকাশক ও সম্পাদক, দৈনিক
প্রতিজ্ঞা), মোঃ শাহাদাৎ হোসেন শাহীন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক
গণমুক্তি), মোঃ কামরুল ইসলাম কামাল (যুগ্ম সম্পাদক, দৈনিক কপোতাক্ষ;
রিপোর্টার, দৈনিক নগরবার্তা), ডাঃ মোঃ শিব্বীর আহম্মেদ (প্রকাশক ও
সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল সমাচার), মোঃ মাসুদ (যুগ্ম সম্পাদক, দৈনিক
কর্ণফুলী), মোঃ তুহিন ভূঁইয়া (চেয়ারম্যান, ভিশন বাংলা), মোঃ জাহিদুর
রহমান (সম্পাদক, দৈনিক নয়াদিন), মোঃ হাবিবুল্লাহ হাবীব (নির্বাহী
সম্পাদক, দৈনিক বাংলার নবকণ্ঠ), মোঃ ইমন আলামিন (নিউজ প্রডিউসার, একুশে
টেলিভিশন), মোঃ মিজানুর রহমান দুলাল (সম্পাদক, ইউএনবি নিউজ), এনামুল কবির
লিটন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিনিয়ত), অ্যাড. মাসুদ করিম
(সম্পাদক, সেফ নিউজ), মোঃ হাসান হাবীব তালুকদার (নির্বাহী সম্পাদক, দৈনিক
নীল সীমান্ত), মোঃ শাহাআলম খান (সম্পাদক, বিডিনিউজ ৯৯৯), মোঃ ময়নুল ইসলাম
(স্টাফ রিপোর্টার, একুশে টিভি; সম্পাদক, দৈনিক সিডর), মোঃ জসিমউদ্দীন কনক
(প্রকাশক ও সম্পাদক, দৈনিক কুমিল্লার আলো), মোঃ মামুনুর রশীদ নোমানী
(সম্পাদক, দৈনিক শাহানামা বার্তা; বরিশাল ব্যুরো), আবু ইউছুপ (প্রকাশক ও
সম্পাদক), মোঃ মনিরুজ্জামান (অর্থ সম্পাদক; প্রকাশক ও সম্পাদক, দৈনিক
মুক্তির লড়াই), মেজবাউল আলম মোহন (নির্বাহী সম্পাদক, দৈনিক মাতৃভূমির
খবর), মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া (প্রকাশক ও সম্পাদক, দৈনিক জনতার দলিল),
মোঃ আলমগীর হোসেন (যুগ্ম সম্পাদক, দৈনিক একুশের কণ্ঠ), সৈয়দ নাজমুল ইসলাম
(প্রকাশক ও সম্পাদক, দৈনিক শহর ও গ্রাম), মোঃ শাহাজাদা শামস ইবনে শফিক
(নির্বাহী সম্পাদক, দৈনিক দিগন্ত ধারা), মোঃ মেহেদী হাসান সবুজ (স্টাফ
রিপোর্টার, দীপ্ত টিভি), মোঃ ওবাইদুল ইসলাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক
নিউজ), মোঃ লায়ন হাবিবুর রহমান ভূঁইয়া (ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক
দুর্নীতি), মোঃ মাসুম বিল্লাহ (সম্পাদক, দৈনিক সংগ্রহ বার্তা), মোঃ আনিস
(যুগ্ম সম্পাদক, দৈনিক দেশবার্তা), মোঃ ইনুচ আলী (প্রকাশক ও সম্পাদক,
দৈনিক সংবাদ আলোচনা), মোঃ নুরউদ্দিন পাটোয়ারী সাগর (সম্পাদক, দৈনিক
চট্টগ্রাম), মোঃ ইমদাদুল হক মিলন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক নীড় বাংলা),
আলহাজ্ব মোঃ সোহাগ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলাদেশ জাতীয় নিউজ),
হাজেরাতুন নেছা, আবুল হোসেন বিল্লাল (বিশেষ প্রতিনিধি, দৈনিক মুক্তখবর),
মোঃ নাসিরউদ্দিন (সম্পাদক, দৈনিক নতুন অর্থনীতি), এম মনির হোসেন (প্রধান
সম্পাদক, দৈনিক জনতার বাংলা), মুহাম্মাদ নজরুল ইসলাম (ব্যবস্থাপনা
সম্পাদক, দৈনিক বরগুনা বার্তা), শাহানাজ আলম রুমানা, মোঃ ফরিদ চিশতী,
মোঃ শামিম আহম্মেদ, কেএম মোহম্মাদ হোসেন রিজভী, সোহেল রানা, শাহাদাত
মোল্লা, জাকির আহম্মেদ জীবন, মাসুদুর রহমান, বাবু মিয়াসহ আরও অনেকে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহার, হামলাকারীদের শনাক্ত করে
আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিক খোকন ও
তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্র ও প্রশাসনের
জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে সাংবাদিক আনিছুরজ্জামান খোকন বলেন,
তার ক্রয়কৃত প্লটের দলিলে স্পষ্টভাবে ১০ (দশ) ফুট রাস্তা চলাচলের জন্য
উল্লেখ রয়েছে। একইভাবে বিপরীত পাশের প্লটের দলিলেও এ রাস্তার বিষয়টি
উল্লেখ আছে। কিন্তু পরবর্তীতে সেই নির্ধারিত রাস্তা অন্য ব্যক্তির কাছে
পুনরায় বিক্রি করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে
অভিযোগ ও জিডি করা হলেও উল্টো তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে
মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার পরিবারের ওপর হামলার ঘটনাও
ঘটেছে, যার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে। উল্লেখ্য, ঢাকা জেলার
উত্তরখান থানাধীন চানপাড়া গার্ডেন সোসাইটির আবুল কালামের ছেলে আবু ছায়েম
এ মামলা দায়ের করেন বলে জানা গেছে। সাংবাদিক খোকন প্রশ্ন তুলে বলেন,
“পুলিশ সব কিছু জানার পরও কেন এই মিথ্যা মামলা গ্রহণ করল?”
তিনি অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ন্যায়বিচার নিশ্চিত
করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ