• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

রামগতিতে আ’লীগের মিছিল, কাউন্সিলর আটক

রিপোর্টার নাম: / ৫ জন দেখেছে
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে জুলাই শহীদ দিবসে জুলাই বিপ্লবকে অবৈধ দাবি করে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো নিজাম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নিজাম উদ্দিন কাউন্সিলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কয়েকজন নেতা কর্মী জুলাই বিপ্লবের বিরুদ্ধে এবং পলাতক শেখ হাসিনার পক্ষে নুরিয়া হাজিরহাট – চেউয়া খালি সড়কের কারামতিয়া বাজার সংলগ্ন এলাকায় সড়কে কয়েক মিনিটের ঝটিকা বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলে নিজাম তার লোকজনসহ নেতৃত্ব দিয়েছেন অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চর সেকান্দরের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তার সম্পৃক্ততা আছে কিনা দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত থাকার প্রমান পেলে তার বিরুদ্ধে অবৈধ তৎপরতার অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ