রতন রায় (বগুড়া) প্রতিনি : বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম(৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ¯^ামীর বিরুদ্ধে| বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার বিহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে| এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|
নিহত শিল্পী বেগম ওই গ্রামের বাসিন্দা মিন্টু মিয়ার স্ত্রী| তিনি এক মেয়ের জননী| তার মেয়ে বর্তমানে ¯^ামীর সংসার করছেন|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব চলছিল| সেই দ্বন্দ্বের জের ধরে বুধবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়| এক পর্যায়ে মিন্টু ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী শিল্পী বেগমকে বেধড়ক মারধর করেন| এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শিল্পী|
ঘটনার পর থেকেই অভিযুক্ত মিন্টু পলাতক রয়েছেন| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে|
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়| মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে| এ ঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান রয়েছে|”