রতন রায়, বগুড়াপ্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ঐতিহাসিক রথবাড়ি হরিবাসরে হিন্দু সম্প্রদায়ের ভালবাসায় সিক্ত প্রতিমন্ত্রী ১৩ এপ্রিল-২০২৬, সোমবার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সব ধর্মের মানুষের মিলিত আবাসভূমি। এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এসময় উথলী সাহা পাড়াস্থ হরিবাসরে কমিটির সদস্য বৃন্দ মাননীয় প্রতিমন্ত্রী কে ফুলের পাপড়ি ছিটিয়ে, ফুলের মালা ও উত্তরণ পড়িয়ে বরণ করে নেয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।