• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার শব্দলদিঘীতে ধানের শীষের মহিলা সমাবেশে অনুষ্ঠিত

রিপোর্টার নাম: / ১০১ জন দেখেছে
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রতন রায় (বগুড়া) থেকে: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, বিএনপি ঘোষিত ইশতেহার সম্পূর্ণভাবে জনকল্যাণমুখী এবং দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

শনিবার বিকাল ৫টায় শিবগঞ্জ পৌরসভার শব্দলদিঘী খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে জনসভায় তিনি আরো বলেন, বিএনপির ইশতেহারে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং তরুণ সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষ সমান সুযোগ পাবে। বিএনপি সব সময় জনগণের দল ছিল, আছে এবং থাকবে।

এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ