• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে মমতা অধ্যায়ের অবসান

রিপোর্টার নাম: / ২৪ জন দেখেছে
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গে নির্বাচনে হারের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ায় শেষ পর্যন্ত বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। এর মধ্যে দিয়ে রাজ্যে তৃণমূল শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটল।

রাজ্যপাল বৃহস্পতিবার (৭ মে) বিবৃতিতে বলেন, ‘ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

তবে ভোটে অনিয়মের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা দেন মমতা। কারচুপির অভিযোগে তিনি আইনি লড়াই বা ফল পুনর্বিবেচনার দাবিতে অনড় ছিলেন।
তবে ভারতের সংবিধান অনুযায়ী, বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর পুরনো মন্ত্রিসভা নিজে থেকেই বিলুপ্ত হয়ে যায়। আর তাই পরাজয় না মানলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় শেষ হলো মমতা শাসনের।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মেনে নিয়ে পদত্যাগ না করে সাংবিধানিক রীতির অবমাননা করেছেন। এমন অবস্থায় এলো রাজ্যপালের বিবৃতি। এবার তিনি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানাবেন।পশ্চিমবঙ্গে মমতা অধ্যায়ের অবসান, ভেঙে দেওয়া হলো
পশ্চিমবঙ্গে মমতা অধ্যায়ের অবসান, ভেঙে দেওয়া হলো বিধানসভা

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে হারের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ায় শেষ পর্যন্ত বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। এর মধ্যে দিয়ে রাজ্যে তৃণমূল শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটল।

রাজ্যপাল বৃহস্পতিবার (৭ মে) বিবৃতিতে বলেন, ‘ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

তবে ভোটে অনিয়মের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা দেন মমতা। কারচুপির অভিযোগে তিনি আইনি লড়াই বা ফল পুনর্বিবেচনার দাবিতে অনড় ছিলেন।
তবে ভারতের সংবিধান অনুযায়ী, বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর পুরনো মন্ত্রিসভা নিজে থেকেই বিলুপ্ত হয়ে যায়। আর তাই পরাজয় না মানলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় শেষ হলো মমতা শাসনের।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মেনে নিয়ে পদত্যাগ না করে সাংবিধানিক রীতির অবমাননা করেছেন। এমন অবস্থায় এলো রাজ্যপালের বিবৃতি। এবার তিনি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানাবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ