• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার নাম: / ৯ জন দেখেছে
আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রতন রায় (বগুড়া) প্রতিনিধিঃ দীর্ঘদিনের অবহেলায় পলি জমে মৃতপ্রায় হয়ে পড়া ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইলুবাকসন খাল আজ ফিরে পেয়েছে নতুন জীবন। সেই পুনর্জাগরণের ধারাবাহিকতায় খালের দুই পাড়জুড়ে শুরু হলো সবুজের নতুন অভিযাত্রা। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুনঃখননকৃত বড়াইলুবাকসন খালের দুই পাশের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩ টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিমন্ত্রী খালের দুই তীরজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি টেকসই সবুজ বেষ্টনী গড়ে তোলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একসময় পলি জমে নাব্যতা হারিৃ
[১০:১২ ঢ়স, ০৪/০৭/২০২৬] জধঃড়হ জড়ু১৯৬২, নধমঁৎধ: ছয় হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

রতন রায় (বগুড়া): প্রতিনিধিঃ নতুন প্রজন্মকে দেশপ্রেম, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে, খেলাধুলায় দক্ষতা অর্জন করে এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সমৃদ্ধ, সবুজ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শুক্রবার (০৩ জুলাই ২০২৬) বিকেল ৫টায় বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্নগ্রাম ইউপির দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সিদ্ধান্ত—’একজন ছাত্র, একটি গাছ’। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এ আয়োজন। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করবে, পরিচর্যা করবে এবং পরিবেশ রক্ষার দূত হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ