• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

চাঁদাবাজির মামলায় সম্পাদক কারাগারে

রিপোর্টার নাম: / ১৩৪ জন দেখেছে
আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট: ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার(৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।

গত ১২ নভেম্বর রাজিবুল ইসলাম নামের এক ঠিকাদার শামসুল হক দুররানীকে আসামি করে মামলাটি দায়ের করেছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামিপক্ষে আইনজীবী খুরশীদ আলম মিয়া জানান, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় শামসুল হক দুররানী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানিতে আমরা বলেছি, ওনার বিরুদ্ধে ৩৮৫ ধারার অভিযোগ আনা হয়েছে। কিন্তু এজাহারে ৩৮৫ ধারার কোনো উপাদান নেই। এটা একটা মিথ্যা মামলা। উনি বয়স্ক ও অসুস্থ। আমরা ওনার জামিন চেয়েছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

মামলায় অভিযোগে বলা হয়েছে, জামালপুরের মেলান্দহ থানাধীন উপজেলা বীজ অফিসে ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৭৩২ টাকার একটি কাজ করছেন রাজিবুল ইসলাম। দীর্ঘদিন ধরে এ কাজের সাইটে অজ্ঞাতনামা কিছু লোক কাজে ব্যাঘাত করার চেষ্টা করছেন। গত ৭ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি নম্বর থেকে তাঁকে হোয়াটসঅ্যাপে কল করেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। তিনি রাত সাতটার দিকে তাঁকে সাভার বাসস্ট্যান্ডে দেখা করতে বলেন। বলেন, জামালপুরে সাইটের কাজে যে ঝামেলা চলছে, তা সমাধান করে দেবেন। রাজিবুল সাভার বাসস্ট্যান্ডে গেলে তাদের দেখা হয়। জামালপুরের সাইটের কাজ সঠিকভাবে করতে ২০ লাখ টাকা চান শামসুল হক দুররানী। টাকা না দিলে কাজ করতে পারবেন না বলে হুমকি দেন তিনি। পরে সবার সঙ্গে আলাপ করে মামলা করেন রাজিবুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ