• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক উপহার

রিপোর্টার নাম: / ১০ জন দেখেছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রতন রায় (বগুড়া) প্রতিনিধি{বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রগতি কল্যাণ সংস্থা’র উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক উপহার প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। এসময় তিনি বলেন, ‘সমাজের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ‘প্রগতি কল্যাণ সংস্থা’ বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার উপদেষ্টা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এবং সদস্য মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ