• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সাংবাদিক শেখ ফুয়াদের উপর সন্ত্রাসী হামলা : দোষীদের গ্রেফতার দাবি

রিপোর্টার নাম: / ১৬৬ জন দেখেছে
আপডেট: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় ময়মনসিংহ দি ডিভিশনাল প্রেসক্লাবের চেয়ারম্যান সাংবাদিক শেখ ফুয়াদ গুরুতর আহত হয়েছেন। গত ৩ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ শহরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক শেখ ফুয়াদ ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, সঙ্ঘবদ্ধ চোরাকারবারি দলের সক্রিয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলামগংরা সাংবাদিক শেখ ফুয়াদ ও তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক ও তাঁর স্ত্রীকে গুরুতর আহত করে। এব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যার নং ১৫,তারিখঃ-০৬-০১-২৬ইং। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী সাংবাদিক শেখ ফুয়াদ এর পরিবার।
সাংবাদিক শেখ ফুয়াদ ও তার পরিবারের উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ দি ডিভিশনাল প্রেসক্লাবের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার। এছাড়াও ‌‌‌এসকেএস সমাজিক সংগঠন ও প্রবীণ সাংবাদিক কল্যাণ সমিতি এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য, সাংবাদিক ফুয়াদ ঢাকা থেকে প্রকাশিত একদিন দৈনিকের উপ-সম্পাদক হিসেবে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ