টঙ্গি (গাজীপুর) প্রতিনিধি: বিশ্বশান্তি, মাদক ও ভঙ্গুর সমাজ বিনির্মাণে আলোকিত মানুষের বিকল্প নাই| আমাদের এখন প্রধান কাজ মানব উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সম্প্রীতির দেশ প্রতিষ্ঠা করা| আজ শুক্রবার ৫ জুন বাংলাদেশ রবি দাস সমাজ সংস্কৃতি উন্নয়ন সংস্থার আয়োজনে টঙ্গী বাজারস্থ শ্রী শ্রী দুর্গা মন্দিরের ধর্মীয় সভায় বক্তরা এসব কথা বলেন|
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ভারতের হরিয়ানার সৎ লোক আশ্রমের সেবায়েত দীপক দাস গুহ| আরও বক্তব্য রাখেন সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার, ঢাকা সেবায়েত আশপুরন রবি দাস (মহন্ত), বিশিষ্ট আইনজীবী ও লেখক সুবোধ চন্দ্র দাস, বাংলাদেশের সৎ লোক আশ্রমের সেবায়েত মানিক দাস, হায়দ্রাবাদ সেবায়েত সাজু রবিদাস, বিআরডিসি নেতা খোকন দাস, কবি দীপালী রানী দাস, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সদস্য সাংবাদিক আইয়ুব রানা, সাংবাদিক মিজানুর রহমান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি সুনি&জত রবিদাস এবং বিআরডিসির সভাপতি রঞ্জিত রবিদাস প্রমুখ|
এ সভায় বক্তারা আরো বলেন, দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে হবে| এ জন্যই ঘরে ঘরে ˆতরি করতে হবে আলোকিত মানুষ অর্থাৎ ভালো মানুষ| এর ফলেই সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে| বক্তারা আরো সতর্ক করে বলেন, অগ্রাধিকারভিত্তিতে সামাজিক পরিবর্তন না হলে আগামী প্রজন্ম ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হবে| এ কারণে সমাজের সকল স্তরে এখনই সচেতন হওয়ার আহ্বান জানান তারা| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ও জাতীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্য নির্দেশক প্রেমনাথ রবিদাস| অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী সার্বজনীন টঙ্গী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ|