রতন রায়, বগুড়া থেকে: গ্রাহকদের আরো আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসির বগুড়ার শিবগঞ্জ শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে পৌর এলাকার নিমতলায় অবস্থিত মন্ডল মার্কেটের ২য় তলায় বিস্তৃত পরিসরে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে স্থানান্তরিত শাখাটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। রুপালী ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. মিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, রুপালী ব্যাংক পিএলসি’র বগুড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো.মাহবুর রহমান, শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.মাহবুব হাসান।
অনুষ্ঠানে বক্তব্যে আরো রাখেন, রুপালী ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আরিফ হোসেন, রুপালী ব্যাংক পিএলসি’র বগুড়া জোনাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক আবু সাঈদ মো. আল ইমরান, বগুড়া কর্পোরেট শাখার শাখা ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক খন্দকার রাহাত মাহমুদ, শিবগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম, মহাস্থান শাখার শাখা ব্যবস্থাপক বিপ্লব কুমার সাহা, মোকামতলা শাখার শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সাত্তার, ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী খালিদ হাসান আরমান, আশরাফুল ইসলাম প্রমূখ।