• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ভূমিহীন নেতা শেখ ফরিদকে ঘিরে সর্বস্তরের ব্যাপক প্রত্যাশা

রিপোর্টার নাম: / ২৬ জন দেখেছে
আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর প্রতিনিধী: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন ভূমিহীন নেতা শেখ ফরিদ। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে ইতোমধ্যেই তার প্রার্থিতা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।দীর্ঘ দিন থেকে মোঃ শেখ ফরিদ এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, এবং দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা বিধবা ভাতা,বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।এলাকার একাধিক বাসিন্দা জানান, একজন তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে বিএনপি নেতা মোঃ শেখ ফরিদ কে তারা ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, তিনি নির্বাচিত হলে চরগাজী ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন গতি আসতে পারে।অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এবং ভোটারদের সমর্থন অর্জনে সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে।যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়নি, তবুও মোঃ শেখ ফরিদ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার অবস্থান আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।চরগাজী ইউনিয়নের ভোটারদের প্রত্যাশা, যে-ই নির্বাচিত হোক না কেন, তিনি যেন এলাকার উন্নয়ন, সুশাসন এবং জনগণের কল্যাণে কাজ করেন।উল্লেখ্য, মোঃ শেখ ফরিদ ছাত্রজীবন থেকেই একজন সদালাপী ও সৎ চরিত্রের মানুষ। বর্তমান প্রজন্মের কাছেও রয়েছে তার ব্যক্তি ইমেজের প্রতিচ্ছবি। মহামারি করোনা কালীন সহ সবর্দা এলাকার বিভিন্ন পর্যায়ের অনুদান সহায়তা করে ইতিবাচক প্রশংসা কুড়িয়েছেন তিনি। ইউনিয়ন বিএনপির পদের পাশাপাশি স্থানীয় উপজেলা ও জেলা বিএনপির সাথে রয়েছে তার ঘনিষ্ঠতা। একইসাথে স্থানীয় এমপি ও বর্তমান সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের একজন আস্থাভাজন হয়ে ওঠেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ