• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বগুড়া প্রেস ক্লাবে আবৃত্তি ও গল্পবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম: / ১১৫ জন দেখেছে
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

রতন রায়, বগুড়া থেকে: মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বগুড়া প্রেস ক্লাব আয়োজিত আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল হাসান রানু। অনুষ্ঠানের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বগুড়া প্রেস ক্লাবের সদস্য এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ। বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুর রহীম, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু, জহুরুল ইসলাম, প্রেস ক্লাব সদস্য এড. পলাশ খন্দকার, মনজু রহমান। প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে প্রথম স্থান লাভ করে সায়ন্তিকা আরাবী, দ্বিতীয় হুযাইলা রহমান এবং তৃতীয় হয়েছেন শাজনীন আশরাফ অনন্তী। কবিতা আবৃত্তিতে বিচারক হিসেবে ছিলেন শাজাহান রিপন, পলাশ খন্দকার ও মনজু রহমান। গল্পবলা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মীর সাজ্জাদ আলী সন্তোষ, মহসিন আলী রাজু ও এইচ আলিম। গল্পবলা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আরিশা, দ্বিতীয় হয়েছেন তাইয়িবা সাফা ও তৃতীয় হয়েছেন সিমিন আলম আরশী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন, নির্বাহী সদস্য মোক্তার শেখ, আসাফ উদ দৌলা ডিউক, আমিনুর ইসলাম কোয়েল, সানাউল হক শুভ, ইসা খাঁ, রায়হান রানা প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের অর্ধশত শিশুরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুকে অংশগ্রহণের জন্য বই পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিজয়ীদেরকে সনদপত্র দেওয়া হয়। পরবর্তিতে অনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ