• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ইরানে ট্রাম্পের হামলা অবৈধ ও অসাংবিধানিক: মার্কিন সিনেটর

রিপোর্টার নাম: / ১৫২ জন দেখেছে
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ডেস্ট রিপোর্ট: ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা মার্কিন কংগ্রেস অনুমোদন দেয়নি। ট্রাম্পের এই হামলা সমস্ত আমেরিকানের জন্য বিপদ বয়ে আনবে। তিনি আরও বলেন, ট্রাম্পের অবৈধ কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি। মার্কি বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকি অতি আসন্ন উল্লেখ করে তা অতিরঞ্জিত করে দেখিয়েছেন। এমনকি জুনে তার অবৈধ ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ‘বিধ্বস্ত’ করা হয়েছে বলে দাবি করার পরও ইরানের হুমকি আসন্ন- এটা বলেই যাচ্ছেন ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ