• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিজয় হবে: মীর শাহে আলম

রিপোর্টার নাম: / ১৭১ জন দেখেছে
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

রতন রায় (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ আসনে ধানের শীষ মার্কার পক্ষে জনসমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৫টায় পীরব এলাকার স্থানীয় একটি মাঠে ধানের শীষ মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।

বক্তব্যে মীর শাহে আলম বলেন, কর্মজীবী মা-বোনদের যারা পতিতার সাথে তুলনা করার মতো ধৃষ্টতা দেখাতে পারে, তাদের হাতে কখনোই দেশ নিরাপদ হতে পারে না।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন, তখন ধর্মের দোহাই দিয়ে একটি মহল নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ভণ্ড ও অপশক্তিরা বুঝতে পেরেছে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

জনসভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল বাছেদ, জজকোর্টের জিপি শফিকুল ইসলাম টুকুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এসময় জনসভায় হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জনতার উপস্থিতি ও সাড়া ধানের শীষের পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ