• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নির্বাচনকে কেন্দ্র করে পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইইউ

রিপোর্টার নাম: / ১২৭ জন দেখেছে
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি পূর্ণাঙ্গ মিশন নিয়োজিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইইউর কূটনৈতিক কার্যক্রমের শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এই ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসকে নিযুক্ত করা হয়েছে।

প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বাংলাদেশে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে।’

ইজাবস আরও উল্লেখ করেন যে, এই মিশন বাংলাদেশের জনগণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ