• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শই আমাদের রাজনৈতিক প্রেরণা- মীর শাহে আলম

রিপোর্টার নাম: / ১৬৯ জন দেখেছে
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

রতন রায় (বগুড়া): মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক আপোষহীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহুের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

গত ২১ জানুয়ারি বিকাল ৩টায় উথলী উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী জননেতা মীর শাহে আলম।

দোয়া মাহফিলে আগত হাজার হাজার নেতা-কর্মীর উদ্দেশ্যে বক্তৃত্বায় মীর শাহে আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের রূপকার। আর আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ আরও ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শই আমাদের রাজনৈতিক প্রেরণা। এই আদর্শ বুকে ধারণ করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই বিএনপি ও ধানের শীষের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের সহধর্মীনি মীর লাবনী আকতার, বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও একমাত্র মেয়ে মীর সামারা সুনাত উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ