আবুল হোসেন -বিশেষ প্রতিনিধি: দেশের প্রবীণ ও কর্মহীন সাংবাদিকদের কল্যাণে কাজ করা সংগঠন “বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ” সম্প্রতি প্রয়াত কয়েকজন প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে শোক সভার আয়োজন করেছেন।
গত ২৯/০৬/২০২৬ ইং তারিখ সোমবার সকাল ১০.৩০টায় বাংলাদেশ শিশু কল্যাণ এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবন স্মরণ করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সাংবাদিক এবি এম সেলিম আহমেদ। সভাপতির বক্তব্যে সভাপতি এ বি এম সেলিম আহমেদ বলেন, প্রবীণ সাংবাদিকরা তাদের কলম দিয়ে দেশের গণতন্ত্র ও সাংবাদিকতার ভিত মজবুত করেছেন। তাদের মৃত্যুতে আমরা সংগঠনের একজন সহযোদ্ধা এবং প্রবীণ সাংবাদিক হারালাম। কর্মরত সাংবাদিকদের উচিত তাদের আদর্শ ধারণ করা।
অন্যান্য বক্তারা প্রয়াত সাংবাদিকদের পেশাগত নিষ্ঠা, আদর্শ ও অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকতা ছাড়াও মানবসেবায় তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য।
সভা থেকে শোক প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে মরহুমদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সরকারের কাছে প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণ তহবিল আরও জোরদারের দাবি জানানো হয়।
শেষে জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনিরুজ্জামান মরহুমদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত সবাই অংশ নেন।
বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এবিএম সেলিম আহমেদ,সহ-সভাপতি আলম হোসেন, শিকদার আব্দুস সালাম, আবদুল সেলিম, নির্বাহী সদস্য করম আলী,আশরাফ সরকার, তাজুল ইসলাম, জামাল উদ্দিন,আবদুল মজিদ, সাংবাদিক আসলাম ইকবালের ভাগ্নি ফাতোমাতুজ জোহরা সহ অন্যান্য সাংবাদিক।
শোক সভার সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক একাব্বর আলী।উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, বছির আহমেদ,মনির আহমদ, একরামুল আসাদ, আনিস মোল্লা, শরিফুল ইসলাম সহ রাজধানীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।