• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

রামগতিতে অস্ত্রসহ ৩ ডাকাত আটক।

রিপোর্টার নাম: / ২ জন দেখেছে
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

রিয়াজ মাহমুদ বিনু, রামগতি থেকে: লক্ষীপুরের রামগতিতে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, রামগতি উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার (৫ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে রামগতি স্টেশন কোস্ট গার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে তারা ওই এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করে।
তাদের তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হচ্ছে মোঃ আজিম ব্যাপারী (আজিম ডাকাত) (৩২), মোঃ বশির (৪০) ও রাব্বী (১৬) আজিম সুবর্ণচর উপজেলার ভুঁইয়ার হাট এলাকার অন্য দুইজন রামগতি উপজেলার বাসিন্দা।
এর আগেও কুখ্যাত ডাকাত আজিমকে ২০২২ কোস্ট গার্ড অস্ত্রসহ আটক করেছিল তাদের বিরুদ্ধে রামগতি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামগতি থানায় সোপর্দ করা রয়েছে।
রামগতি থানা ওসি লিটন দেওয়ান জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ ও কোস্ট গার্ড নিয়মিত কাজ করে যাচ্ছে আটককৃত ডাকাতদের বিরুদ্ধে রামগতি থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ