• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদের ঈদ পূর্নমিলনী

রিপোর্টার নাম: / ৪ জন দেখেছে
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

শহিদুল ইসলাম খোকন : বাংলাদেশ সবুজ শ্যামল (বি এস এস পি) কেন্দ্রীয় কমিটির উদ্যেগে ঈদ পূর্নমিলনী ও জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুন সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয় ঢাকার পশ্চিম রামপুরার পলি খান টাওয়ারে এ ঈদ পূর্নমিলনী ও জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রোমান।
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন – বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ (বি এস এস সি) কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি রেদোয়ান মিয়াজি, কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক শরীফ হোসেন, সদস্য সোহেল আহাম্মদ, মোহাম্মদ জগলু, আব্দুল আজিজ, আব্দুর রহমান, রমজান আলী,ইমন শরীফ, মো.হাসেম আলী, সুভ গোষ, মিম আক্তার,সাদিয়া আক্তার,মাইশা রহমান নিশি।
‎ সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল বলেন, ২০০১ সালে বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ গঠন করা হয়েছে। এটি একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো। যুব সমাজকে মাদকমুক্ত থেকে বিরত রাখতে খেলাধুলার আয়োজন ও ক্রীড়া সামগ্রী বিতর প্রয়োজন। যা আমরা করে আসছি। ‎তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদের বৃক্ষ রোপন কর্মসূচি চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ