রতন রায় ( বগুড়া) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার (০৪জুন/২৬) বগুড়া সদরের গোকুল ঐতিহাসিক বেহুলার বাসর ঘর চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক ও সাংবাদিক সংস্থা’র আজীবন সদস্য শফিকুল ইসলাম শফিক। সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এসএম আবু সাঈদ, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহ-সভাপতি রতন কুমার রায়, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম। অন্যান্যদের মধ্যে সাংবাদিক সংস্থার জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, সদস্য আজিজুল হক, আব্দুল আলিম, আইয়ুব আলী, এনামুল হক, রবিউল ইসলাম, দিলরুবা ইয়াছমিন, শারমিন আকতার, গোলজার রহমান, রাশেদুল ইসলাম, রুহুল আমিন হিরু, সাহেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাসাস নেতা ও সাংবাদিক সংস্থা’র আজীবন সদস্য শফিকুল ইসলাম শফিক এবং সাংবাদিক নেতা এসএম আবু সাঈদ বলেন, অন্যান্য সংগঠনের ন্যায় জাতীয় সাংবাদিক সংস্থাও সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সাংবাদিকরা দিন-রাত ২৪ঘন্টাই কাজ করেন। তাই মনের বিকাশ ঘটানোর জন্য এ ধরনের বিনোদন অত্যন্ত জরুরী। জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটি বিনোদমমূলক আয়োজনকে স্বাগত জানান বক্তাগণ।