• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বগুড়ার পৌরপার্কে ৫ দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী কমরেড আব্দুর রউফ (মুকুল) এর আত্মত্যাগ ও তাত্ত্বিক নেতৃত্ব প্রদানে অনন্য উদাহারণ কমিউনিস্ট বিপ্লবী নেতা আব্দুর রউফের স্মরণে শোকসভা কাল সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবগঞ্জে কৃষক-কৃষাণীকে কৃষক কার্ড বিতরণ বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের মিলিত আবাসভূমি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার

রিপোর্টার নাম: / ৪ জন দেখেছে
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রতন রায়, বগুড়া প্রতিনিধি: মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ১৬৭ জন কৃষকের হাতে নগদ ৪৫০০ টাকাসহ কৃষি উপকরণ ও একটি করে বৃক্ষ তুলে দেন প্রতিমন্ত্রী।

আজ রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রে বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউট (বিআরআই) কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

ধান গবেষণা ইন্সটিউটের পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে মসলাজাত ফসলের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। গবেষণালব্ধ উন্নত জাত ও প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে পারলে কৃষক যেমন লাভবান হবে, তেমনি আমদানি নির্ভরতা কমিয়ে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় তিনি আরো বলেন, দেশের কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষি খাতকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কৃষকের মুখে হাসি ফোটানোই দেশের টেকসই উন্নয়নের প্রধান সূচক।

কর্মসূচিতে আরডিএ-বগুড়া এর মহাপরিচালক ড. আব্দুল মজিদ, উপ পরিচালক ( ডিএই) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি ( ভারপ্রাপ্ত) এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মসলা গবেষণা কেন্দ্রে বৃক্ষরোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ