• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বগুড়ার পৌরপার্কে ৫ দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী কমরেড আব্দুর রউফ (মুকুল) এর আত্মত্যাগ ও তাত্ত্বিক নেতৃত্ব প্রদানে অনন্য উদাহারণ কমিউনিস্ট বিপ্লবী নেতা আব্দুর রউফের স্মরণে শোকসভা কাল সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবগঞ্জে কৃষক-কৃষাণীকে কৃষক কার্ড বিতরণ বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের মিলিত আবাসভূমি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর শাহানাজ হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

রিপোর্টার নাম: / ২২ জন দেখেছে
আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রতন রায় (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহানাজ বেগম(৭১) হত্যা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে একই উপজেলার কুপা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম সুলতানা বেগম(৪৭)। তিনি শিবগঞ্জের কুপা গ্রামের বাসিন্দা মৃত জিল্লুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, গত শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামে নিজ বাড়িতে শাহানাজ বেগমকে হত্যা করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) রবিউল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামানসহ থানার একটি টিম তদন্তে নামে। পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় ও গোয়েন্দা তৎপরতায় রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুলতানা বেগমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আর্থিক সংকটে সুলতানা বেগম ও তার ছেলে রোহান রহমান সিয়াম(৩০) ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে যায়। পরিকল্পনা অনুযায়ী সুলতানা বেগম পরিচিতির সুবাদে নিহতের বাড়িতে প্রবেশ করে এবং পরে তার ছেলেকে ভেতরে ঢুকতে সহায়তা করে।

পুলিশের ভাষ্যমতে, টাকা-পয়সা লুটের উদ্দেশ্যে শাহানাজ বেগমকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা।

পরে পরিবারের সদস্যরা দরজা বাহির থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে শাহানাজকে রক্তাক্ত অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখেন। এসময় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সুলতানা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে  এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ