• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বগুড়ার মহাস্থানে হাফিজুর রহমান হিরু’র নেতৃত্বে ধানের শীষের সমর্থনে শোডাউন

রিপোর্টার নাম: / ৯২ জন দেখেছে
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

রতন রায় (বগুড়া) থেকে: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলমের সমর্থনে রবিবার (৫ ফেব্রুয়ারী) মহাস্থান বন্দর থেকে রায়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ সরব করে তোলেন। স্লোগানগুলোর মধ্যে ছিল— “১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, মীর শাহে আলমের মার্কা ধানের শীষ মার্কা “হিরু ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা ”, “মহাস্থানবাসীর মার্কা ধানের শীষ মার্কা।

১২নং রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবলুর সভাপতিত্বে ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরুর নেতৃত্ব এই শোডাউনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় একশত মোটরসাইকেলসহ নেতাকর্মী অংশ নেন। বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ হিরন শোডাউনে নেতৃত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন তাঁতীদলের সভাপতি বাদশা সাখিদার, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াসউদ্দিন, আলহাজ্ব লাল মিয়া,ফাইন মিয়া,মুসফিকুর রহমান শহিদুল, ধলু মিয়া নুরনবী মন্ডল,রুহুল আমিন (রঞ্জু), শাহিনুর ইসলাম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বিপ্লব, ইমদাদুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রহমান, ছাত্রদলের নেতা সরকার নুরনবী, পারভেজ হাসান, যুবদলের নেতা সুজন মিয়া, রবিউল ইসলাম রবি, ইব্রাহিম হোসেন, সৈকত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ