• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বগুড়ার পৌরপার্কে ৫ দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী কমরেড আব্দুর রউফ (মুকুল) এর আত্মত্যাগ ও তাত্ত্বিক নেতৃত্ব প্রদানে অনন্য উদাহারণ কমিউনিস্ট বিপ্লবী নেতা আব্দুর রউফের স্মরণে শোকসভা কাল সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবগঞ্জে কৃষক-কৃষাণীকে কৃষক কার্ড বিতরণ বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের মিলিত আবাসভূমি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রিপোর্টার নাম: / ৫২ জন দেখেছে
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা
অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রতন রায় (বগুড়া) থেকে: বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ইসলামীর নির্বাচনী কার্যালয় ভাংচুরের মিথ্যা অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) উপজেলার কিচক ইউনিয়নের বেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবি এ্যাড: আব্দুল বাছেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত সোমবার দুপুরে বেলাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী নির্বাচনী কার্যালয় নির্মাণ করতে গেলে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণ তাদের কাজে বাঁধা প্রয়োগ করে। এসময় স্কুল কর্তৃপক্ষ উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেড ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করেন এবং ২শত টাকা জরিমানা করেন। এর পর পুনরায় তারা নির্মাণ কাজ করতে গেলে স্থানীয় লোকদের সঙ্গে বাকবিতন্ডতা হয়। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জামায়াতের লোকজন স্থানীয় বিএনপির লোকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। যাহার কোন ভিত্তি নাই। তারা বিএনপির প্রার্থী মীর শাহে আলমের বিজয় নিশ্চিত জেনে বিএনপির বিরুদ্ধে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বিএনপি পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহনের দাবী জানাই। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড: হুমায়ন কবীর, এ্যাড: আতাউর রহমান রাজু, এ্যাড: হযরত বেলাল এসডু, এ্যাড: আনিছুর রহমান, এ্যাড: রুহুল আমিন বাবু, ইউনিয়ন বিএনপি সভাপতি আনিছুর রহমান, ওসমান গণি, আব্দুল আলীম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ