• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

ভুয়া পুলিশ-সাংবাদিক সেজে ছিনতাই, ৭ জন গ্রেফতার

রিপোর্টার নাম: / ৩৪ জন দেখেছে
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রতন রায় বগুড়া থেকে: বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কৌশলে ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৪টি ছিনতাইকৃত ইজিবাইক, ২টি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, ৫ মে দায়ের করা একটি মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে প্রথমে বগুড়া শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত আরও ২ জনকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল এক ইজিবাইক চালককে ভুয়া সিভিল পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে কৌশলে তার গাড়ি ছিনতাই করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ