• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ব্যবসাবান্ধব শিবগঞ্জ গড়ার অঙ্গীকার মীর শাহে আলমের

রিপোর্টার নাম: / ১০৮ জন দেখেছে
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

রতন রায়, বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। পরে মহাস্থান বন্দর এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর ১টায় মহাস্থানগড়ে অনুষ্ঠিত ব্যবসায়ীদের এক বিশাল মতবিনিময় সভায় প্রায় দুই হাজার ব্যবসায়ী অংশ নেন এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থন জানান। সভায় মীর শাহে আলম বলেন, বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করে একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, ধানের শীষ জনগণের মুক্তি ও দেশের অর্থনীতির নিরাপত্তার প্রতীক। শিবগঞ্জবাসীর অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক উপজেলা গড়াই তাঁর লক্ষ্য।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ