• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বগুড়ায় রোকেয়া দিবসে র‍্যালি আলোচনা সন্মাননা

রিপোর্টার নাম: / ১২৯ জন দেখেছে
আপডেট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

রতন রায় (বগুড়া) থেকে: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে নিয়ে বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও অদম্য নারীদের সন্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পূন্ড্রনগর সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ শিবগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুবে রফিক, শিবগঞ্জ সরাসরি এম এইচ মহাবিদ্যালয়ের প্রভাষক নজরুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জোহুরা প্রমূখ।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন অদম্য নারীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ