• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম: / ১৫১ জন দেখেছে
আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রতন রায় (বগুড়া) থেকে: সম্প্রতি বৃহস্পতিবার জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন শহরের আকবরিয়া মিষ্টি মেলা চাইনিজ রেষ্ঠুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধক ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি। প্রধান বক্তা’র বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র নীতি নির্ধারক পরিষদের সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, রতন কুমার রায়, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা সেলিম রেজা, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু, স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিকদের জন্য আমরা এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান। সাংবাদিক সংস্থা জেলা জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারঃ) অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সিরাজুল ইসলাম, সাইদুর রহমান সাজু, ড, শাফকুল ইসলাম শফিক, রেজওয়ানুল হক মানিক, আব্দুল হান্নান, আজিজুল হক, জাকির হোসেন, আব্দুস সালাম, আব্দুল আলিম, আইয়ুব আলী, সাব্বির হাসান, আঃ লতিফ, সুজনসহ জেলা কমিটি ও বিভিন্ন উপজেলার কমিটির নেতৃবৃন্দ। সম্মেলেনে উপস্থিত সকলের সমর্থনে মুহাম্মাদ আবু মুসাকে পুনরায় সভাপতি, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টোকে সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান সাজুকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবাদী নেতা মাসুম মিয়া, প্রিন্সিপাল সবুজ, তোফাজ্জল হোসেন বাবলু, রাশেদুল ইসলাম, জেলা সাংবাদিক সংস্থা’র আল আমিন মন্ডল, হারুন অর রশিদ বিপ্লব, এনামুল হক, আবুল কালাম আজাদ বাবু, আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ আলী, আনোয়ার পারভেজ, আব্দুল গনি মিঠু, সাফায়েত সজল, জামিন আরাফাত রহমান রাফি, রুহুল আমিন, বিপ্লব, ছানা, নাহিদ, রিপন, আকাশ, রবিউলসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ