বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন শ্রেণির-পেশা এবং সমাজে বিশেষ অবদান রাখা গুনীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থা। সংস্থার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সাবেক সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওয়াহাব, সাংবাদিক রতন রায়, আব্দুর রউফ রুবেল, খালিদ হাসান, দুলাল চন্দ্র অধিকারী, আরিফুল ইসলাম, আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদান রাখার জন্য আলোকিত সাংবাদিক হিসাবে সিনিয়র সাংবাদিক রতন কুমার রায়সহ ডাক্তার শিক্ষক এবং কৃষকসহ বিভিন্ন পেশার গুণিজনদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়।