• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ: বিত্তবানদের এগিয়ে আসার আহবান

রিপোর্টার নাম: / ১৩১ জন দেখেছে
আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বানারীপাড়া উপজেলার সোনাহার ও সাকরাল গ্রামের অবস্থিত গুচ্ছগ্রাম ও স্থানীয় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে গতকাল ৪ জানুয়ারি/২৬ রোববার সকাল ১১ ঘটিকায় কম্বল বিতরণ করা হয়। ‌‌আমিনা খাতুন ফাউন্ডেশন ও এসকেএস স্বেচ্ছাসেবী দুটি সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় গরীব ও দুস্থদের সহায়তার হাত বাড়িয়ে আসছে। আমিনা খাতুন ফাউন্ডশন মেধাবী শিক্ষার্থীদের গত ২০ বছর যাবৎ বৃত্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও মসজিদ, মাদ্রসা, অসুস্থ্য ও অসহায় মানুষের পাশে থাকে সবসময়। এসকেএস ও (সোনাহার কল্যাণ সংস্থা) ২০২৩ সাল থেকে সামাজিক, মানষিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে প্রয়োজন অনুযায়ী। গত কয়েকদিনের কনকনে শীতে নদীর পারে অবস্থিত গুচ্ছগ্রাম (আবাসন) এর অসহায় মানুষগুলো শীতে যুবুথুবু কাতর। তারা আগামী শীতের জন্য আতংকে দিন কাটাচ্ছে। উপজেলার গ্রামগুলোতেও অনেক শীতার্ত মানুষ রয়েছে যারা শীতৈর কাপড় কিনতেও পারছে না, কারো কাছে চাইতেও পারছে না। এছাড়া আর্থিক সংকটে নাানা সমস্যায় পতিত। কাজের অভাব, সু-পেয় পাণির অভাব, খাদ্যের অভাব ও অসুখ-বিসুখ লেগেই আছে। স্থানীয় গণমান্য ব্যক্তিরা এই কম্বল বিতরণ কার্যক্রমকে একটি মহতি উদ্যোগ বলে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন-উপদেষ্টা-আমির হোসেন মোল্লা। কম্বল বিতরণ করেন এসকেএস-এর সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার ও পরিকল্পনা সম্পাদক হেমায়েত হোসেন মতিন সিকদার। আরো উপস্থিত ছিলেন কাজী সেলিম আহমেদ, লুৎফুল কাজী, ফিরোজ কাজী, কাশেম মৃধা, রাফসান রাব্বি, হাবিবুর রহমান, কামরুল ও নবীনসহ আরো অনেকে।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই তারাও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনদ্বয়ের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মানিক ও সাংবাদিক মিজান রহমান এ মহতী কাজের জন্য যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানান। যাদের সামর্থ আছে তারা যেন অসহায় মানুষের নানা সমস্যা সমাধানে এগিয়ে আসেন। আগামীতে আরো সহায়তা হাত বাড়াবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ