• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

বগুড়ায় উপনির্বাচনে রেজাউল করিম বাদশা বিজয়ী

রিপোর্টার নাম: / ১১ জন দেখেছে
আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

রতন রায় (বগুড়া প্রতিনিধি : বগুড়া-৬ উপনির্বাচনে জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা| তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট| তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট|
এই উপ নির্বাচন সকাল ৮.০০ থেকে বিকাল ৪.৩০ পযন্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়| জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যতীত ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে|
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন| এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ এবং হিজড়া ভোটার ১০ জন| ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি-এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরও নিউজ